ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ভারতীয় পণ্যে স্থল, সাগর ও আকাশপথে পরিবহন নিষিদ্ধ করলো পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 432

ছবি সংগৃহীত

পাকিস্তান সরকার ভারতের তৈরি পণ্যের পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল রোববার থেকে দেশটির স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য রপ্তানিও নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পণ্যের জন্য ইতোমধ্যে ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না। পাকিস্তান সরকার জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সব ধরনের স্থল, সমুদ্র এবং আকাশপথ। অর্থাৎ পাকিস্তানের ভৌগলিক সীমানা ব্যবহার করে তৃতীয় কোনো দেশের ভারতীয় পণ্য আমদানি এবং ভারতের উদ্দেশ্যে তৃতীয় দেশের পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।

এর আগে শনিবার রাতে পাকিস্তানের বন্দর কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ দেশটির বন্দরে ভিড়তে পারবে না। একইভাবে, পাকিস্তানি পতাকাবাহী জাহাজকেও নিষেধ করা হয়েছে ভারতীয় বন্দরে যাওয়ার।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং উইং জানিয়েছে, সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে পাকিস্তান তার সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যদি কোনো ব্যতিক্রম প্রয়োজন হয়, তাহলে তা আলাদা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পদক্ষেপের পেছনে সাম্প্রতিক একটি রক্তক্ষয়ী ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সম্পূর্ণ অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং তারই পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিশোধমূলক বাণিজ্যিক পদক্ষেপ নিচ্ছে দুই পক্ষ।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় পণ্যে স্থল, সাগর ও আকাশপথে পরিবহন নিষিদ্ধ করলো পাকিস্তান

আপডেট সময় ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

পাকিস্তান সরকার ভারতের তৈরি পণ্যের পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল রোববার থেকে দেশটির স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য রপ্তানিও নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পণ্যের জন্য ইতোমধ্যে ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না। পাকিস্তান সরকার জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব