ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈমসহ তিন স্পিনার

ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 856

ছবি সংগৃহীত

জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারে চীনের দৃঢ় আহ্বান

চলতি সফরে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে অবস্থানকালে উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

জানা গেছে, ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আশা করা হচ্ছে, উপদেষ্টা সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুন  যুদ্ধ থামাতে তৎপর চীন ও রাশিয়া, যুদ্ধবিরতির আলোচনা চলমান