ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 431

ছবি সংগৃহীত

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

আরও পড়ুন  বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার নিয়োগ হলেন ইমরান হায়দার

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পেনে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরেই যাত্রা করবেন।

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “মস্কোতে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই দেশ-বিদেশের অনেকেই ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমাজিনইন্ডিয়া উৎসবেও অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ।”

দেশে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, “চলতি বছরের ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শক এটি দেখতে পারবেন তাও নিশ্চিত হয়েছে। আমরা চাই স্পেনের উৎসবে অংশ নেয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে। সেই অনুযায়ী পরিকল্পনা চলছে।”

জাহাজে বসবাসরত মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা জানান, “আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজীদের জীবনের নানা দিক দেখেছি, যা আমার ভেতরে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোই ‘মাস্তুল’-এর মাধ্যমে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ইমাজিনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অর্জন দেশের সিনেমা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

আরও পড়ুন  বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 