ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ: ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 269

ছবি সংগৃহীত

গত কয়েকদিন ধরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠতা এবং দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাফ জবাব দিয়েছেন বিসিবি প্রধান। তার ভাষায়, “কোনো ফ্যাসিস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”

সমালোচনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। ভালো কাজ করলে সেটার প্রশংসাও হওয়া দরকার।” তার দাবি, অনেক ভালো কাজ করলেও তা কেউ বলছে না, বরং অকারণেই সমালোচনার তীর ছোঁড়া হচ্ছে।

আরও পড়ুন  শান্ত-মুশফিকের দুর্দান্ত ইনিংসে ৪৯৫ রানে থামলো বাংলাদেশ, লাঞ্চের আগে ১০০ শ্রীলংকার

তিনি বলেন, “আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে। আমি তো ভালো কাজই করছি। অনুরোধ করবো, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে।”

ফারুক আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। তবে সেটিও উড়িয়ে দিয়ে তিনি বলেন, “কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই। যদি এক বিন্দু সংশ্লিষ্টতা থাকতো, আমি এই জায়গায় আসতে পারতাম না।”

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনার প্রেক্ষিতে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে, বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিল করতে পারে ভারত।

তবে বিসিবি সভাপতি এ বিষয়ে আশ্বস্ত করে জানান, “ভারত আমাদের কিছু জানায়নি। একটি মাত্র পত্রিকা এটা বলছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এখন পর্যন্ত সিরিজ নিশ্চিত রয়েছে।”

বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। বলেন, “অভিজ্ঞ খেলোয়াড়েরা বিদায় নিচ্ছে, তাই নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমাদের আরও কাজ করতে হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলেই অভিজ্ঞতা বাড়াতে হবে।”

সব মিলিয়ে, সাম্প্রতিক বিতর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী অবস্থানেই রয়েছেন বিসিবির বর্তমান সভাপতি।

নিউজটি শেয়ার করুন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ: ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই’

আপডেট সময় ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

গত কয়েকদিন ধরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠতা এবং দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাফ জবাব দিয়েছেন বিসিবি প্রধান। তার ভাষায়, “কোনো ফ্যাসিস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”

সমালোচনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। ভালো কাজ করলে সেটার প্রশংসাও হওয়া দরকার।” তার দাবি, অনেক ভালো কাজ করলেও তা কেউ বলছে না, বরং অকারণেই সমালোচনার তীর ছোঁড়া হচ্ছে।

আরও পড়ুন  ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল নেপাল,হারলেও লড়াইয়ে উজ্জ্বল ছিল দলটি