ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মহাসমাবেশে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করে সাজেদুর রহমান বলেন, “আমরা অতীতের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ৫ মে ২০১৩ সালের শাপলা চত্বরে নিহত ছাত্র-শিক্ষকদের এবং ‘জুলাই বিপ্লবে’ শহিদ হওয়া ৮৪ জন মাদরাসা ছাত্র-শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।”

আরও পড়ুন  এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আজ

তিনি জানান, দীর্ঘদিন ধরে হেফাজতের নেতাকর্মীদের নামে থাকা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এমনকি ‘শাপলা ট্র্যাজেডির’ কোনো বিচার হয়নি। তাই দাবিগুলোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের নানা ইস্যুতে সরকার যখন হাজারো দাবি মেনে নিচ্ছে, তখন আমাদের ন্যায্য দাবি মানতে এত গড়িমসি কেন?”

সমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।

হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সমাবেশে বলেন, “সরকার যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন মামলাগুলো ঝুলে থাকলে নির্বাচনের পর নতুন সরকার এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ফলে আমরা রাজনৈতিকভাবে বিপদে পড়ে যাব।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। এর মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে দিলাম। যদি সময়মতো প্রতিক্রিয়া না আসে, তবে ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”

সমাবেশ থেকে জানানো হয়, হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ৫ মে ‘গণহত্যার’ বিচার এবং ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে নেওয়া সব ‘ষড়যন্ত্রমূলক’ পদক্ষেপ বন্ধ করা।

মহাসমাবেশ শেষে নেতারা সবার প্রতি আহ্বান জানান, ২৩ মে’র কর্মসূচিকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

মহাসমাবেশে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করে সাজেদুর রহমান বলেন, “আমরা অতীতের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ৫ মে ২০১৩ সালের শাপলা চত্বরে নিহত ছাত্র-শিক্ষকদের এবং ‘জুলাই বিপ্লবে’ শহিদ হওয়া ৮৪ জন মাদরাসা ছাত্র-শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।”

আরও পড়ুন  গাজা হত্যাযজ্ঞে ক্ষুব্ধ ইতালিয়ানরা, রোমে ১৮ এপ্রিল মহাসমাবেশের ডাক