ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের অগ্রগতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ এবার ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম অবস্থানে উঠে এসেছে। তবে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) একে এখনো ‘বেশ গুরুতর’ অবস্থা হিসেবেই চিহ্নিত করেছে।

গতকাল শুক্রবার ২০২৫ সালের সূচক প্রকাশ করে সংস্থাটি জানায়, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, তার আগের বছর ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথমবার ১৫০-এর ভেতরে জায়গা পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন  ২০৫ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে টেক্সাস থেকে ভারতে ফেরত পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত রয়েছে ১৫১তম, পাকিস্তান ১৫৮তম এবং ভুটান ১৫২তম স্থানে—সবগুলো দেশই বাংলাদেশ থেকে পিছিয়ে। অন্যদিকে নেপাল (৯০তম), মালদ্বীপ (১০৪তম) এবং শ্রীলঙ্কা (১৩৯তম) এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলেছে, এবারের সূচকে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম হ্রাস পেয়েছে। সংস্থাটির দাবি, সূচকের ইতিহাসে এই প্রথম বিশ্বের অর্ধেক দেশের সাংবাদিকদের কাজ করার পরিবেশকে ‘খারাপ’ বলা হয়েছে, আর মাত্র এক-চতুর্থাংশ দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’।

বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রও এবার পেছিয়েছে। গত বছর ১১ ধাপ পিছিয়ে যাওয়ার পর এবার আরও দুই ধাপ নেমে দেশটির অবস্থান হয়েছে ৫৭তম। এমনকি যুদ্ধবিধ্বস্ত সিয়েরা লিওনের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। আরএসএফ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের স্বাধীনতা ‘আশঙ্কাজনকভাবে অবনতি’ ঘটেছে, যা দেশটিতে স্বৈরশাসনের ইঙ্গিত দেয়।

অন্যদিকে টানা নবমবারের মতো সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া এবং তৃতীয় স্থানে নেদারল্যান্ডস।

২০০২ সাল থেকে প্রতিবছর এই সূচক প্রকাশ করছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। এতে বিবেচনায় নেওয়া হয় রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক চাপ, আইনগত কাঠামো, নিরাপত্তা পরিস্থিতি ও সাংবাদিকদের কাজের স্বাধীনতা।

নিউজটি শেয়ার করুন

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের অগ্রগতি

আপডেট সময় ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ এবার ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম অবস্থানে উঠে এসেছে। তবে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) একে এখনো ‘বেশ গুরুতর’ অবস্থা হিসেবেই চিহ্নিত করেছে।

গতকাল শুক্রবার ২০২৫ সালের সূচক প্রকাশ করে সংস্থাটি জানায়, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, তার আগের বছর ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথমবার ১৫০-এর ভেতরে জায়গা পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন  ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা, বিশ্বজুড়ে প্রশংসায় বিশ্বনেতারা