ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের

তিনি বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ততক্ষণ পূরন হবে না, যতক্ষণ শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকবে। এবারের ১ মে ভিন্ন, অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে আয়োজন করার সুযোগ হয়েছে।

শ্রমিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশ তৈরি করেছে। নতুন বাংলাদেশ গড়তে হলে এটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

‌‘সংস্কার আর কিছুর হোক বা না হোক, শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হলেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে’, যোগ করেন তিনি।

জুলাই অভ্যুত্থানের পর এবারের ১ মে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমিক ও দায়িত্বশীল মালিক শ্রেণি। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে।

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। অনুষ্ঠানে শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী