ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 211

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

আরও পড়ুন  জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের শপথ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার অংশ আবৃত্তি করে মির্জা ফখরুল বলেন, “আমরা পাখা বন্ধ করব না, আমরা উড়তে থাকব, যেন তীরে গিয়ে উঠতে পারি। এভাবেই সাহস ও দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব। তাদের মাঝে সাহস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাদের চোখে স্বপ্ন দেখাতে হবে, যেন তারা একটি ভালো বাংলাদেশ গড়তে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মির্জা ফখরুলের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনশেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যস্ততার বাইরে এসে একজন জননেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

আরও পড়ুন  লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের মুখে হাসি