ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা চালায় একটি ডাকাত দল।

আরও পড়ুন  ড্রামে করে রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ৩

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ধলিহার খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিনজন অন্ধকারে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) এবং একই উপজেলার চাকলমা নিমেরপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আজিজার রহমান (৩৮)। পুলিশ জানায়, এমদাদুলের বিরুদ্ধে ডাকাতির ১২টি মামলা রয়েছে।

পলাতকরা হলেন জয়পুরহাটের জগডুম্বর গ্রামের হেলাল উদ্দিন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তাড়া কুঠিপাড়া এলাকার আবদুস সাত্তার (৪৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার মো. শফিক (৫২)।

জানা গেছে, ঘোড়াঘাট থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল পিকআপ ভ্যানে করে ডুগডুগি বাজার এলাকায় টহলে যায়। রাত সাড়ে তিনটার দিকে টহল শেষে ফেরার পথে ধলিহার খাঁ পুকুর এলাকায় পৌঁছালে পাঁচজন দেশীয় অস্ত্রসহ সড়কে অবস্থান নেয়। তারা পুলিশের গাড়ি থামানোর চেষ্টা করে। পুলিশ উপস্থিত টের পেয়ে ধাওয়া দিলে তিনজন পালিয়ে যায়, দুজন ধরা পড়ে।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি বড় রশি, দুটি হাঁসুয়া ও সাতটি লাঠি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গাড়িটিকে মাইক্রোবাস মনে করে ডাকাতির চেষ্টা করেছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২

আপডেট সময় ০৭:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা চালায় একটি ডাকাত দল।

আরও পড়ুন  মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-সংশ্লিষ্ট ৩ জন আটক