ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ’, মুগ্ধ প্রবাসী বাঙালিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 439

ছবি সংগৃহীত

মিশিগানে শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ দেখার জন্য দর্শকদের ঢল নেমেছে। ১৮, ১৯ ও ২০ এপ্রিল ওয়ারেন সিটির এমজেআর ইউনিভার্সেল গ্র্যান্ড সিনেমা হলে ছবিটির প্রদর্শনী হয়, এবং প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হওয়া শোগুলো ছিল একেবারে হাউসফুল। স্থানীয় প্রবাসী বাঙালিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, মিশিগানে এই প্রথম বড় পর্দায় বাংলাদেশের কোনো ছবি দেখার সুযোগ পেয়েছেন, যা তাঁদের আবেগাপ্লুত করেছে। ছবির মান ও নির্মাণশৈলী তাঁদের মুগ্ধ করেছে।

দর্শকদের মতে, “ছবির অভিনয়, গান, ক্যামেরার কাজ ও সম্পাদনা সবই চমৎকার। বিশেষ করে ‘চাঁদ মামা’ গানটি হলে সবাই একসাথে ঠোঁট মিলিয়েছেন। আমরা চাই মিশিগানে আরও বাংলা সিনেমা প্রদর্শিত হোক।”

আরও পড়ুন  শীর্ষে ছুটছে ‘হাউসফুল ৫’, চার দিনে আয় পেরলো ১৬০ কোটি

এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ঈদে ‘বরবাদ’ মুক্তি পেয়েছিল বাংলাদেশের ১২৩টি প্রেক্ষাগৃহে। এখনও দেশে ছবিটি চলছে। শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের থিয়েটারেও ছবিটি প্রদর্শিত হয়েছে। যেখানে প্রবাসী বাঙালিরা ছবিটি উপভোগ করেছেন।

‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। ছবির প্রধান চরিত্রে আছেন শাকিব খান, ভারতের ইধিকা পাল, কলকাতার যীশু সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে। আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।

এর আগে, ১২ এপ্রিল সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এস কে ফিল্মসের পক্ষ থেকে নিউইয়র্ক থেকে আসা বদরুদ্দোজা সাগর ও মিশিগানের বিশিষ্ট কবি-গীতিকার ইশতিয়াক রুপু সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রবাসী দর্শকদের উচ্ছ্বাস এবং এই সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের সিনেমার গুণগত মান দিন দিন উন্নত হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়েও এ ধরনের চলচ্চিত্রের চাহিদা বাড়ছে। ‘বরবাদ’ এর এই সাফল্য বাংলা সিনেমার জন্য একটি অনুপ্রেরণা।

নিউজটি শেয়ার করুন

মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ’, মুগ্ধ প্রবাসী বাঙালিরা

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫