ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ভারতীয় বন্দিদশা শেষে চট্টগ্রামে ফিরলেন ৯০ জেলে ও নাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 251

ভারতীয় বন্দিদশা শেষে চট্টগ্রামে ফিরলেন ৯০ জেলে ও নাবিক

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলার এবং ৭৮ জন জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি আজ চট্টগ্রামের পতেঙ্গায় ফিরে এসেছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তারা পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলে পৌঁছান। একইসঙ্গে দেশে ফিরেছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি মাছ ধরার ট্রলার।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পারস্পরিক বন্দি বিনিময়ের অংশ হিসেবে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় কারাগারে থাকা ৯০ জন বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়। গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে ও নাবিককে আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্টের কাছে সমুদ্র থেকে তাদের আটক করা হয় বলে নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল।

আরও পড়ুন  ২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত

‘এফভি লায়লা-২’ ট্রলারটি এস আর ফিশিং কোম্পানির মালিকানাধীন, যেখানে ৪১ জন নাবিক ও জেলে ছিলেন। এটি ২৭ নভেম্বর সাগরে যায় এবং ২০ ডিসেম্বর ফেরার কথা ছিল। অন্যদিকে, সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন ‘এফভি মেঘনা-৫’ ট্রলারটিতে ৩৭ জন নাবিক ও জেলে ছিলেন। এটি ২৪ নভেম্বর সাগরে যায় এবং ১৪ ডিসেম্বর ফেরার কথা ছিল।

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যায়। পরে আদালতের রায়ে তাদের কারাগারে রাখা হয়। এছাড়া, ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ায় ‘এফভি কৌশিক’ নামে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে, এতে থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করেও একই অভিযোগে কারাগারে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় বন্দিদশা শেষে চট্টগ্রামে ফিরলেন ৯০ জেলে ও নাবিক

আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলার এবং ৭৮ জন জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি আজ চট্টগ্রামের পতেঙ্গায় ফিরে এসেছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তারা পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলে পৌঁছান। একইসঙ্গে দেশে ফিরেছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি মাছ ধরার ট্রলার।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পারস্পরিক বন্দি বিনিময়ের অংশ হিসেবে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় কারাগারে থাকা ৯০ জন বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়। গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে ও নাবিককে আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্টের কাছে সমুদ্র থেকে তাদের আটক করা হয় বলে নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল।

আরও পড়ুন  ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফের পাটগ্রাম সীমান্তে, বাধা দিল বিজিবি