ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি, সতর্ক দিল্লি পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 287

ছবি সংগৃহীত

পহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তাল গোটা ভারত। সেই হামলার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এবার তাকে প্রাণনাশের হুমকি দিলো ‘আইএস কাশ্মীর’ নামের এক জঙ্গি সংগঠন।

সম্প্রতি গম্ভীরের ব্যক্তিগত ইমেইলে একটি হুমকির বার্তা আসে। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, ‘আই কিল ইউ’, অর্থাৎ, ‘আমি তোমাকে হত্যা করব’। এই হুমকির পর গম্ভীর দিল্লি পুলিশের দ্বারস্থ হন এবং তার পরিবারসহ নিজের নিরাপত্তার দাবি জানান।

আরও পড়ুন  আইপিএল পুনরায় শুরুর আগে ধাক্কা দিল্লীর শিবিরে, নেই স্টার্ক-ডু প্লেসিস-ফেরেয়রা

গম্ভীর ওই ইমেইলের একটি কপি পুলিশের কাছে জমা দিয়েছেন এবং এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। দিল্লি পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গম্ভীরের রাজনৈতিক পরিচিতিও এই হুমকির পেছনে ভূমিকা রাখতে পারে। তিনি ভারতের শাসকদল বিজেপির সদস্য এবং আগে দিল্লি থেকে সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

এর আগে গম্ভীর একাধিকবার এমন হুমকি পেয়েছেন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত পাঁচবার তার কাছে একই ধরনের হুমকি ইমেইল এসেছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবারই সেই হুমকির পেছনে ছিল ‘আইএস কাশ্মীর’।

‘আইএস কাশ্মীর’ মূলত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একটি শাখা। জম্মু-কাশ্মীর, কেরল, উত্তরপ্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় এই সংগঠন। বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে খিলাফতের আওতায় আনার ষড়যন্ত্র করছে এই সন্ত্রাসী সংগঠনটি।

দিল্লি পুলিশ গম্ভীরের বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর হয়ে উঠেছে। গম্ভীরের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনাও চাওয়া হয়েছে।

ভারতের ক্রিকেট মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই গম্ভীরের নিরাপত্তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ক্রিকেটার হিসেবে গম্ভীর যেমন ভারতের হয়ে মাঠে সাহসিকতার পরিচয় দিয়েছেন, ঠিক তেমনি কোচ হিসেবেও তিনি সাহসী মন্তব্য করতে পিছপা হন না। আর এই স্পষ্টভাষী মনোভাবই হয়তো তাকে সন্ত্রাসীদের চোখে টার্গেট করেছে।

ঘটনার তদন্ত চলছে, তবে এই ধরণের হুমকি ভারতীয় সমাজে সন্ত্রাসের ছায়া ফের নতুন করে সামনে এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি, সতর্ক দিল্লি পুলিশ

আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫