ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

নতুন দায়িত্বে শিল্পীরা, শপথ নিল অভিনয় শিল্পী সংঘের কমিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 422

ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের অভিনেতাদের পেশাজীবী সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে সংগঠনের কার্যালয়ে ২০২৫-২০২৮ সালের জন্য নির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অভিনেতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তাদের নেতৃত্বে শিল্পীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে নতুন কমিটি।

আরও পড়ুন  দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ আরও অনেক বিশিষ্ট শিল্পী উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেন, “আমি এই সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য।”

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “শিল্পীদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবো। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আজাদ আবুল কালাম, প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ রানাকে পরাজিত করে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু, শাহেদ শরীফ খানকে পরাজিত করেন। নির্বাচনে ২১টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।

এই নতুন নেতৃত্বের মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

নতুন দায়িত্বে শিল্পীরা, শপথ নিল অভিনয় শিল্পী সংঘের কমিটি

আপডেট সময় ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

টেলিভিশন নাটকের অভিনেতাদের পেশাজীবী সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে সংগঠনের কার্যালয়ে ২০২৫-২০২৮ সালের জন্য নির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অভিনেতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তাদের নেতৃত্বে শিল্পীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে নতুন কমিটি।

আরও পড়ুন  আহত সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত নিয়ে শঙ্কায় চিকিৎসকরা