ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শাকিবের বরবাদ: মিশা নিউ ইয়র্কে, দেশে হইচই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 449

ছবি সংগৃহীত

গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র “বরবাদ”। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, এবং তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে মিশা সেখানে ছিলেন না, কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

মিশা তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, “শহরে নতুন অতিথি, শুভ সকাল।” যদিও যুক্তরাষ্ট্রে মিশার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, কিন্তু তিনি নিজে এটি দেখেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

মিশা বলেন, “বরবাদ”-এ নতুন রকমের চরিত্রে অভিনয় করে অনেকে চমকে গেছেন। তিনি জানান, “আমি প্রায় হাজারো সিনেমা করেছি, কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শাকিবের ক্যারেক্টার এবং লুকও আলাদা।”

আরও পড়ুন  শাকিব খানের ‘বরবাদ’: মুক্তির ৭ দিনে রেকর্ড আয়

“বরবাদ” নির্মিত হয়েছে রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে। মিশা প্রযোজক শাহরিন আপুর প্রশংসা করে বলেন, “তিনি শিক্ষিত এবং বিচক্ষণ। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে ‘বরবাদ’-এর মতো ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ।”

অভিনেতার মতে, “এটি আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এবং টেকনিক্যাল দিক থেকে উন্নতমানের। এটি পুরোপুরি বাংলাদেশের সিনেমা, কিন্তু মানের দিক থেকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের। ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন।”

নিউজটি শেয়ার করুন

শাকিবের বরবাদ: মিশা নিউ ইয়র্কে, দেশে হইচই

আপডেট সময় ০৬:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র “বরবাদ”। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, এবং তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে মিশা সেখানে ছিলেন না, কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

মিশা তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, “শহরে নতুন অতিথি, শুভ সকাল।” যদিও যুক্তরাষ্ট্রে মিশার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, কিন্তু তিনি নিজে এটি দেখেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

মিশা বলেন, “বরবাদ”-এ নতুন রকমের চরিত্রে অভিনয় করে অনেকে চমকে গেছেন। তিনি জানান, “আমি প্রায় হাজারো সিনেমা করেছি, কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শাকিবের ক্যারেক্টার এবং লুকও আলাদা।”

আরও পড়ুন  শাকিব খান সম্পর্কে সিয়ামের মন্তব্য