ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতির অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাত-আটজনের একটি ডাকাত দল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পারসন কামাল আহমেদের বাসায় প্রবেশ করে।

ডাকাতেরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে ভাঙচুর চালিয়ে ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  রাশিয়ার পক্ষে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে, অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। যে বাসায় ডাকাতি হয়েছে, সেখানকার বাসা ও আশপাশে কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতির অভিযোগ

আপডেট সময় ০১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাত-আটজনের একটি ডাকাত দল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পারসন কামাল আহমেদের বাসায় প্রবেশ করে।

ডাকাতেরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে ভাঙচুর চালিয়ে ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  গাজায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত, ‘ত্রাণকেন্দ্র’ ঘিরে মৃত্যুফাঁদের অভিযোগ