ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ঢাকাই চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন শাকিব খান, ‘বরবাদ’ দিয়ে সাফল্যের সূচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 631

ছবি সংগৃহীত

মুক্তির ২১ দিন পর ‘বরবাদ’ সিনেমা উপভোগ করতে প্রেক্ষাগৃহে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর এয়ারপোর্ট এলাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো, যেখানে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন তিনি।

প্রিমিয়ার শেষে অনুভূতি প্রকাশ করে শাকিব খান বলেন, “এত মানুষের ভালোবাসা আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। দর্শকরা সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা সত্যিই অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় আগে সময় করে উঠতে পারিনি, তবে আজ অবশেষে ছবিটি দেখতে পারলাম।”

আরও পড়ুন  ‘সিনেমাটি ভালো, দেখতে পারেন সবাই’: সপরিবারে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

ঢাকাই সিনেমার এই মেগাস্টার আরও বলেন, “অনেকেই ভাবতে পারেন ‘বরবাদ’ হয়তো শেষ সিনেমা, যা ১০০ কোটির ঘরে পৌঁছাবে। কিন্তু আমি বলি, এটি কোনো শেষ নয়, বরং শুরু। গত বছর ‘তুফান’ ছিল সফল, আর এই বছর ‘বরবাদ’ সেই সাফল্যকে ছাড়িয়ে গেছে। সামনে যেসব সিনেমা আসবে, ইনশাআল্লাহ, সেগুলো আরও ভালো করবে।”

আলোচনার একপর্যায়ে পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টেনে শাকিব বলেন, “ওখানে এক সপ্তাহে কোনো সিনেমা ১০০ কোটির ব্যবসা করলেই সেটি বড় অর্জন হিসেবে ধরা হয়। কিন্তু যাঁরা সিনেমা বানান, তাঁদের লক্ষ্য থাকে ১ হাজার কোটি। এখন সেখানে সিনেমা যদি হাজার কোটি না পেরোয়, তাতে ‘সুপারহিট’ তকমা জোটে না। এটা এখন তাদের মানদণ্ড।”

সিনেমা প্রদর্শনীতে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাই চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন শাকিব খান, ‘বরবাদ’ দিয়ে সাফল্যের সূচনা

আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫