ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

২০২৬ সালের মধ্যে সব গার্মেন্টসে সৌরপ্যানেল স্থাপন করা হবে: বিইআরসি চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 430

ছবি সংগৃহীত

২০২৬ সালের মধ্যে দেশের সব গার্মেন্টস কারখানায় সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রাজধানীর সামরিক জাদুঘরে অনুষ্ঠিত ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এই অলিম্পিয়াডে দেশের ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেন। আয়োজন করে বিডব্লিউজিইডি ও ক্লিন।

আরও পড়ুন  মাই টিভির চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

বিইআরসি চেয়ারম্যান বলেন, নবায়নযোগ্য জ্বালানি বলতে আমরা সোলারকেই বুঝে থাকি। তবে কক্সবাজারে একটি প্রতিষ্ঠান বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু করেছে এবং তারা আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। এটি প্রমাণ করে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশাল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “গ্যাসের দাম বাড়ালে বৈষম্যের প্রশ্ন ওঠে। তবে যদি সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প থাকে, মানুষ নিজেই তা বেছে নেবে। ভারতে সৌর বিদ্যুৎ মাত্র ৪ থেকে ৫ সেন্টসে মিলছে। আমরা যদি জমি দিতে না পারি, তবে ৭ থেকে ৮ সেন্টসে সৌরবিদ্যুৎও গ্রহণযোগ্য হবে।”

জালাল আহমেদ আরও বলেন, “৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা কোনোভাবেই টেকসই নয়। এর চেয়ে অনেক বেশি অর্থনৈতিক হবে যদি আমরা সৌর জ্বালানির দিকে অগ্রসর হই। তরুণদের এই খাতে সম্পৃক্ত করা সময়ের দাবি।”

তিনি জানান, খুব শিগগিরই ‘মার্চেন্ট পাওয়ার প্লান্ট পলিসি’ অনুমোদিত হবে। এই নীতির আওতায় উৎপাদকরা জাতীয় গ্রিড ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। এতে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের সুযোগ ও উৎসাহ বাড়বে।

অনুষ্ঠানে পাওয়ার সেলের উপপরিচালক সেলিম উল্লাহ খান বলেন, “সরকার আর নতুন কোনো জীবাশ্ম জ্বালানির প্রকল্প নিচ্ছে না। শুধু পুরাতন প্রকল্পগুলোর সংস্কার করা হচ্ছে।”

বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম জানান, সোলার প্যানেলের দাম এখন অনেক কমে এসেছে এবং আমাদের বিনিয়োগের সক্ষমতাও রয়েছে।

ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, “জ্বালানি খাত এখন কেবল উৎপাদনের বিষয় নয়, এটি ন্যায্যতা ও পরিবেশেরও প্রশ্ন। স্থানীয় ও টেকসই উৎসে জ্বালানি রূপান্তর সময়ের দাবি।”

অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন আরাফাত জুলফিকার বলেন, “এই প্ল্যাটফর্ম নবায়নযোগ্য জ্বালানির আন্দোলনকে তরুণদের মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা এই উদ্যোগ চালিয়ে যাব।”২০২৬ সালের মধ্যে সব

নিউজটি শেয়ার করুন

২০২৬ সালের মধ্যে সব গার্মেন্টসে সৌরপ্যানেল স্থাপন করা হবে: বিইআরসি চেয়ারম্যান

আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

২০২৬ সালের মধ্যে দেশের সব গার্মেন্টস কারখানায় সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রাজধানীর সামরিক জাদুঘরে অনুষ্ঠিত ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এই অলিম্পিয়াডে দেশের ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেন। আয়োজন করে বিডব্লিউজিইডি ও ক্লিন।

আরও পড়ুন  বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক