ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ট্রাম্পের নীতিতে ধস নেমেছে ডলারে, বিশ্বমঞ্চে মর্যাদা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 416

ছবি সংগৃহীত

বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব একসময় ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির কারণে সেই ডলারের শক্তি ভাটার দিকে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করে আমদানি নিরুৎসাহিত করতে চেয়েছিলেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো। কিন্তু ফল হয়েছে উল্টো ডলার হারাচ্ছে আন্তর্জাতিক আস্থা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে নজরদারির শঙ্কায় ‘বাটন ফোন’ ও সাদামাটা ল্যাপটপ নিয়ে যাচ্ছেন ইইউ কর্মকর্তারা

বিশ্ববাজারে ডলারের মান পতনের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে ইউএস ডলার ইনডেক্সে। চলতি বছরের জানুয়ারিতে যেখানে ইনডেক্সের মান ছিল ১১০, এপ্রিলের ১৮ তারিখ তা নেমে এসেছে ৯৯ দশমিক ২৩-এ। অর্থাৎ তিন মাসে ডলারের মূল্যমান কমেছে প্রায় ৯ দশমিক ৩১ শতাংশ। ইউরো ও পাউন্ডের বিপরীতে ডলারের পতন হয়েছে ৫ শতাংশ, ইয়েনের বিপরীতে ৬ শতাংশ। বিনিয়োগকারীরা ডলার কিনছেন কম, বিক্রি করছেন বেশি।

ডলারের ওপর আস্থাহীনতার আরেকটি দিক হলো মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা কমে যাওয়া। আগে যেটি সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত ছিল, এখন তার সুদহার বাড়াতে হচ্ছে চাহিদা ধরে রাখতে। এটি স্পষ্টভাবে নির্দেশ করে, মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীরা সন্দিহান।

বাংলাদেশের মতো দেশে যেহেতু ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারনির্ভর নয়, তাই এই বিশ্বজুড়ে ডলারের দরপতনের সরাসরি প্রভাব তেমনভাবে পড়ছে না। তবে ভারতের বাজারে ইতিমধ্যে রুপির সাপেক্ষে ডলারের দরও কমছে।
বিশ্ব অর্থনীতিবিদদের মতে, শক্তিশালী ডলারের ওপর ভর করে এতদিন বিশ্ববাণিজ্যে আধিপত্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। এখন যদি এই ডলারই আস্থাহীন হয়ে পড়ে, তবে তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন ধাক্কা খাবে, তেমনি বিশ্ববাজারেও তৈরি হবে অস্থিরতা।

বিশ্লেষকেরা বলছেন, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত ডিজিটাল মুদ্রা চালু হয়, তবে SWIFT-এর মতো ব্যবস্থাও অপ্রয়োজনীয় হয়ে পড়বে। ফলে মার্কিন ডলারের প্রভাব কমে যাবে। চীন এরই মধ্যে ইউয়ানে বাণিজ্যের পথে এগোচ্ছে, ভারতের মতো দেশও ডলার নির্ভরতা কমাতে আগ্রহী।

সবমিলিয়ে ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি এখন যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হচ্ছে। এই নীতিই হয়তো ডলারের গৌরবময় অধ্যায়ের ইতি টানতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের নীতিতে ধস নেমেছে ডলারে, বিশ্বমঞ্চে মর্যাদা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব একসময় ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির কারণে সেই ডলারের শক্তি ভাটার দিকে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করে আমদানি নিরুৎসাহিত করতে চেয়েছিলেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো। কিন্তু ফল হয়েছে উল্টো ডলার হারাচ্ছে আন্তর্জাতিক আস্থা।

আরও পড়ুন  তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি