ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 357

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আরও পড়ুন  ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯২ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে।

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্প পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা উল্লেখযোগ্য।

সবচেয়ে তীব্র কম্পন হয়েছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ এলাকায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগেও, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু অংশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে এটি দ্বিতীয় ভূমিকম্প।

পাকিস্তানে প্রায়ই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প আঘাত হানছে। ২০০৫ সালে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ৭৪ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৫:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

আরও পড়ুন  রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প