ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 479

ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  গাজায় ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ২৮ জন

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিলেও হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তি আমরা মানব না।

ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির শর্তে আলোচনা করতে প্রস্তুত তারা। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, এখনই সময় হামাসের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা খুলে দেওয়ার’। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় গাজার আল-মাওয়াসি এলাকায় অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ বাস্তুচ্যুত নারী ও শিশু। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর তাঁবুতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

গাজায় ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সহায়তা প্রায় বন্ধ হওয়ার পথে। ১২টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, গাজায় মানবিক ব্যবস্থা ধসে পড়তে চলেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের চাপে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সাহায্যের কোনো ঘাটতি নেই।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল

আপডেট সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪