ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

গান করেছি ভালোবেসে, জনপ্রিয়তার পেছনে ছুটিনি: জেমস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 417

ছবি সংগৃহীত

বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে নগর বাউল এক উজ্জ্বল নাম। এই ব্যান্ডের প্রাণ মাহফুজ আনাম জেমস, যিনি শুধু গায়ক নন একজন জীবন্ত কিংবদন্তি। সময়ের সাথে বদলালেও বদলায়নি তার কণ্ঠের যাদু। এখনো কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা, প্রাণের উৎসব।

জেমস বলেন, জনপ্রিয়তার জন্য গান করেননি কখনোই। “যেটা জনপ্রিয়তা পেয়েছে, সেটা পেয়েছে; যেটা পায়নি, পায়নি। আমি গান করি নিজের তৃপ্তির জন্য, ভালোবাসা থেকে,” এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন  তারুণ্যের উৎসবে কাল কনসার্ট মাতাবেন জেমস, শুরু হয়েছে প্রাণবন্ত আয়োজন 

সময় বদলেছে, শ্রোতার পছন্দ বদলেছে জেমস নিজেও প্লে লিস্টে এনেছেন পরিবর্তন। তবে কোনো গান প্রত্যাশিত জনপ্রিয়তা না পেলে তাতে তিনি হতাশ হন না। কারণ তার কাছে সংগীত মানে আত্মার অভিব্যক্তি, হিসাবের খেলা নয়।

বলিউডেও জেমসের অবস্থান ছিল দুর্দান্ত। ‘গ্যাংস্টার’, ‘ওহ লামহে’, ‘বিন তেরে’ এমন অনেক হিট গান বলিউডে তাকে এনে দিয়েছিল অসাধারণ খ্যাতি। তবে সেখানে স্থায়ী হননি। কারণ হিসেবে জেমস বলেন, “ওরা তখন আমার কণ্ঠ চাইছিল। কাজ শেষে চলে এসেছি। ওই বয়সে নতুন করে স্ট্রাগল করার ইচ্ছা ছিল না। আমি বরং নিজের জায়গায় থাকতে চেয়েছি।”

নতুন গান নিয়ে জেমস বলেন, “কিছু গান তৈরি হচ্ছে। হঠাৎ করেই হয়তো শুনবেন নতুন গান এসেছে। এরপর থেকে একের পর এক গান আসবে।” অর্থাৎ সংগীতপ্রেমীরা আবার পেতে যাচ্ছে গুরু জেমসের নতুন সুরের উপহার।

এছাড়া সামনে তার রয়েছে আন্তর্জাতিক ব্যস্ত সূচি। আগামী মে মাসে সৌদি আরবে দুটি কনসার্টে অংশ নেবেন ২ তারিখে দাম্মাম এবং ৯ তারিখে জেদ্দায়। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফরের পরিকল্পনা।

বয়সকে জয় করে, জনপ্রিয়তাকে পাশে রেখে, জেমস এখনো ছুটছেন নিজের ছন্দে। তার গান যেমন সময়কে অতিক্রম করে, তেমনি তার দর্শন সত্যিকারের শিল্পী কেমন হন, তার জীবন্ত প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

গান করেছি ভালোবেসে, জনপ্রিয়তার পেছনে ছুটিনি: জেমস

আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে নগর বাউল এক উজ্জ্বল নাম। এই ব্যান্ডের প্রাণ মাহফুজ আনাম জেমস, যিনি শুধু গায়ক নন একজন জীবন্ত কিংবদন্তি। সময়ের সাথে বদলালেও বদলায়নি তার কণ্ঠের যাদু। এখনো কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা, প্রাণের উৎসব।

জেমস বলেন, জনপ্রিয়তার জন্য গান করেননি কখনোই। “যেটা জনপ্রিয়তা পেয়েছে, সেটা পেয়েছে; যেটা পায়নি, পায়নি। আমি গান করি নিজের তৃপ্তির জন্য, ভালোবাসা থেকে,” এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন  জেমস ওয়েব টেলিস্কোপ তুললো সৌরজগতের বাইরের গ্রহের প্রথম সরাসরি ছবি