ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি বজ্রপাতে নিহত, লাশ চুরির আতঙ্কে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই শুরু আজ ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জমি বিরোধে ছাত্রকে হত্যা: ময়মনসিংহে ৭ আসামির সর্বোচ্চ সাজা বসনিয়া ও হার্জেগোভিনা ইতিহাস, সংঘাত আর পুনর্গঠনের গল্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার আওতায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইউরোপের কারাগারে বন্দী ভিড়: ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী সংকট

ডিবি পুলিশ রাত সাড়ে দশটায় মেঘনা আলমকে আদালতে হাজির করে এবং এরপর আদালত এই আদেশ প্রদান করেন।

বুধবার সন্ধ্যায় মেঘনা আলমের ফেসবুক লাইভ চলাকালীন পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় প্রবেশ করেন, যা লাইভটি বন্ধ করে দেয়। লাইভটি ১২ মিনিটের বেশি সময় ধরে চলছিল এবং পরে ডিলিট হয়ে যায়।

ডিটেনশন আইনের আওতায় সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক করতে পারে, যা সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রযোজ্য হয়।

মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি পরিবেশ রক্ষায় ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য তৈরি করে নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় কাজ করছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ

আপডেট সময় ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার আওতায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ