ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 391

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক আরোপ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে।

বুধবার দিবাগত রাতে অধ্যাপক ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট মেনশন করে লেখেন, “৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার আমাদের অনুরোধে সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আমরা আপনার বাণিজ্যিক লক্ষ্য অর্জনে পাশে থাকব এবং একযোগে কাজ করে যাব।”

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক: আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে তিনি বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করছেন। তবে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করতে অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস গত সোমবার ট্রাম্পকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত সময়োচিত।”

চিঠিতে তিনি আরও প্রস্তাব করেন, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের ওপর বাংলাদেশের আরোপিত শুল্ক ৫০ শতাংশ হ্রাস করা যেতে পারে। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত দেন ইউনূস।

চিঠির শেষাংশে তিনি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শক সভার আয়োজনের প্রস্তাব দিয়ে বলেন, “আমরা আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যক্রম সম্পন্ন করব। আপনাদের সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিকারক শিল্পের ভবিষ্যৎ ও পারস্পরিক বাণিজ্যিক স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্তে আশাবাদের সুর স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক আরোপ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে।

বুধবার দিবাগত রাতে অধ্যাপক ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট মেনশন করে লেখেন, “৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার আমাদের অনুরোধে সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আমরা আপনার বাণিজ্যিক লক্ষ্য অর্জনে পাশে থাকব এবং একযোগে কাজ করে যাব।”

আরও পড়ুন  বিদায়ী সাক্ষাতে সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা