ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

সেনাবাহিনীর অভিযানে নড়াইলে ৬ জনের মাদক ও অস্ত্র সহ আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 542

ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। পরে আটককৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল ও বড়দিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস, এবং বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।

আরও পড়ুন  সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, পালালো ডাকাত দল

সূত্রে জানা গেছে, বুধবার রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল দল সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের কাছে এক স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে একজন গ্রামবাসীর কাছে ধরা পড়ে। গ্রামবাসী তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলে, জিজ্ঞাসাবাদে আকাশ মাদক ব্যবসায়ী আকবরের নাম বলে।

সেনাবাহিনী আকবর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় অস্ত্র (রাম দা) এবং ৩৩,২০০ টাকা উদ্ধার করে। এ সময় আকবরের সহকারী হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাসকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, রফিকুল ইসলামের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিল।

এরপর সেনাবাহিনী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা, ২১ হাজার টাকা, এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। রফিকুল স্বীকার করে যে, সে রাতে দুইজনের কাছে ১০ হাজার টাকায় এবং ৯,৫০০ টাকায় ইয়াবা বিক্রি করেছে।

অভিযান শেষে আটককৃত ৬ জনকে নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনীর অভিযানে নড়াইলে ৬ জনের মাদক ও অস্ত্র সহ আটক

আপডেট সময় ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। পরে আটককৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল ও বড়দিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস, এবং বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।

আরও পড়ুন  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯