ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, সম্পৃক্ততার সন্দেহে চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 395

আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, সম্পৃক্ততার সন্দেহে চীন

ছবি: সংগৃহিত

ডিসেম্বর মাসে আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে সাইবার হামলার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি হ্যাকার গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে এই হামলা চালিয়েছে। যদিও ঘটনাটি মাসের শুরুতে ঘটে, তা প্রকাশ্যে আসে ৩০ ডিসেম্বর। হ্যাকাররা তৃতীয় পক্ষের পরিষেবা ব্যবহার করে নিরাপত্তা চাবি বা সিকিউরিটি কি ভেঙে সিস্টেমে প্রবেশ করে। ঘটনাটি খতিয়ে দেখতে বর্তমানে এফবিআই এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও, পরিস্থিতি খুবই স্পর্শকাতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন  এক্সে বড় ধরনের সাইবার হামলা, ইলন মাস্কের দাবি

অন্যদিকে, ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে অভিহিত করেছেন। তাদের দাবি, চীন সবসময় সাইবার হামলার বিরোধিতা করে এবং এ ধরনের কার্যক্রমে কোনোভাবেই জড়িত নয়।

প্রসঙ্গত, চলতি ডিসেম্বরে বিভিন্ন টেলিকম কোম্পানির সিস্টেম হ্যাক হওয়ার ঘটনা নিয়েও চীনের বিরুদ্ধে অভিযোগ উঠে। তবে বেইজিং বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এই সাইবার হামলার ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা প্রযুক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তুলে ধরেছে। সাইবার হামলা মোকাবিলায় বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও জোরালোভাবে অনুভূত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, সম্পৃক্ততার সন্দেহে চীন

আপডেট সময় ০২:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহিত

ডিসেম্বর মাসে আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে সাইবার হামলার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি হ্যাকার গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে এই হামলা চালিয়েছে। যদিও ঘটনাটি মাসের শুরুতে ঘটে, তা প্রকাশ্যে আসে ৩০ ডিসেম্বর। হ্যাকাররা তৃতীয় পক্ষের পরিষেবা ব্যবহার করে নিরাপত্তা চাবি বা সিকিউরিটি কি ভেঙে সিস্টেমে প্রবেশ করে। ঘটনাটি খতিয়ে দেখতে বর্তমানে এফবিআই এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও, পরিস্থিতি খুবই স্পর্শকাতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন  ভারতে ৭০% পাওয়ার গ্রিডে সাইবার হামলা: পাকিস্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ