ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশে সেবা প্রদানের অনুমোদন পেল স্টারলিংক – চালু হচ্ছে আকাশপথে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 434

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ প্রযুক্তিনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন  নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে: ইইউ পর্যবেক্ষক প্রধান

তিনি জানান, গত ২৯ মার্চ স্টারলিংককে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে প্রথমবারের মতো উপগ্রহ-নির্ভর ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে।

বাংলাদেশে যেকোনো বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার জন্য বিডা থেকে নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক। স্টারলিংক সেই প্রক্রিয়া সম্পন্ন করেই এদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই অনুমোদনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের আগমন বাংলাদেশের ডিজিটাল কানেকটিভিটি ও স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছায়নি, সেখানেও স্টারলিংকের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বাংলাদেশ এখন বিশ্ববাজারে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। স্টারলিংকের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগমন আমাদের সক্ষমতা ও প্রস্তুতিরই প্রমাণ বহন করে।”

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্স-এর একটি প্রকল্প, যা মহাকাশে স্থাপিত হাজার হাজার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হলে পাহাড়, চরাঞ্চল ও দুর্গম এলাকায় ইন্টারনেট বিপ্লব ঘটার সম্ভাবনা তৈরি হবে।

দেশজুড়ে ডিজিটাল সমতা নিশ্চিতের লক্ষ্যে স্টারলিংকের সেবা হতে পারে এক বড় হাতিয়ার এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে সেবা প্রদানের অনুমোদন পেল স্টারলিংক – চালু হচ্ছে আকাশপথে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত 

আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ প্রযুক্তিনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন  বাধা পেলেও থামেনি সুর—উদীচীর গানের মিছিল জারি