ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির তিন বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন  পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

মামলার নথি থেকে জানা যায়, ইভ্যালির চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম নামে এক ক্রেতা প্রতিষ্ঠানটির মাধ্যমে একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত মূল্যের পুরো অর্থও তিনি পরিশোধ করেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি।

পরে ধানমন্ডির অফিসে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফাহিমকে পাঁচ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ না থাকায় তাকে তা জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের প্রতি বিশ্বাস রেখে তিনি চেকটি জমা দেননি। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত পেতে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া না পেয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

২০২৪ সালের জানুয়ারিতে ভুক্তভোগী ফাহিম ঢাকার আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত ও শুনানি শেষে আদালত রায় দেন।

ই-কমার্স খাতের অব্যবস্থাপনা ও গ্রাহক প্রতারণার আলোকে এ রায়কে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আইন বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে গ্রাহক অধিকার রক্ষায় বড় বার্তা বহন করবে।

নিউজটি শেয়ার করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫