ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

শিল্পী সংঘ নির্বাচন আজ, ২১টি পদে লড়বেন ৪০ প্রার্থী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 187

ছবি সংগৃহীত

আজ অনুষ্ঠিত হচ্ছে টেলিভিশন অভিনয়শিল্পীদের অন্যতম সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন প্রার্থী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে ভোটগ্রহণ।

আরও পড়ুন  জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। তার সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন বর্ষীয়ান শিল্পী নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে দায়িত্ব পালন করবেন দেশের প্রখ্যাত তিন গুণী শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া জানিয়েছেন, এবারের নির্বাচনে ২১টি পদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯৯ জন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহসভাপতি পদের জন্য লড়ছেন ছয়জন আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে ভোটের লড়াই হচ্ছে অভিনেতা শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপুর মধ্যে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান। তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন অভিনয়শিল্পীরা।

নির্বাচন ঘিরে অভিনয়শিল্পীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিল্পীদের মধ্যে পরস্পরের প্রতি সৌহার্দ্য বজায় রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

শিল্পী সংঘ নির্বাচন আজ, ২১টি পদে লড়বেন ৪০ প্রার্থী

আপডেট সময় ০২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫