ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 266

ছবি সংগৃহীত

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতল একটি বাংলাদেশি চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ পেয়েছে স্পেশাল মেনশন (Special Mention) যা উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবিটিকে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে সম্মাননা জানানো হয়েছে।

আরও পড়ুন  খেলাধুলার আনন্দে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে দেশের শোবিজ অঙ্গনে। নির্মাতা আদনান আল রাজীব এবং ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তাঁদের মধ্যে শীর্ষ নায়ক শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।” জবাবে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”

‘আলী’ সিনেমাটি প্রদর্শিত হয় গত শুক্রবার, ২৪ মে, কানের মঞ্চে। এরপরেই আসে আন্তর্জাতিক এই স্বীকৃতি। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে আদনান লেখেন, “এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ, কান চলচ্চিত্র উৎসব।”

ছবিটির কাহিনিতে রয়েছে উপকূলীয় এক শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। এমন এক পরিবেশে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যেতে চায়। তার গান গাওয়া নিয়েই ঘনীভূত হয় রহস্য। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

এই সিনেমা কেবল একটি গল্প নয়, বরং বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও শিল্পের স্বাধীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন বিশ্বমঞ্চে আমাদের সিনেমার সম্ভাবনা ও প্রতিভার জানান দেয়।

‘আলী’-এর এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইলফলক। ভবিষ্যতের নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতল একটি বাংলাদেশি চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ পেয়েছে স্পেশাল মেনশন (Special Mention) যা উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবিটিকে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে সম্মাননা জানানো হয়েছে।

আরও পড়ুন  কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক