১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফোনে ব্লক করায় প্রেমিকের প্রাণ নিল প্রেমিকা মার্কিন রাষ্ট্রদূতের সামনে সরকারের ‘মাস্টারপ্ল্যান’ আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস

আজ শুভ প্রবারণা পূর্ণিমা: তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 273

ছবি সংগৃহীত

আজ সোমবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে সারা দেশের বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায় এই পূর্ণিমা উদ্‌যাপন করে থাকেন।

বৌদ্ধদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমার দিনে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। এই উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মতো নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই শুরু হয় কঠিন চীবর দান উৎসব, যা এক মাসব্যাপী চলে এবং বৌদ্ধ সমাজের অন্যতম প্রধান দানোৎসব হিসেবে বিবেচিত।

‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধধর্মাবলম্বীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্বের অস্থিতিশীলতা ও সংঘাত দূরীকরণে এবং শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা এখনো প্রাসঙ্গিক ও কার্যকর।”

এদিকে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আজ রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছে। সংগঠনের ঘোষিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় পিণ্ডদান এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও ফানুস উৎসবের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আজ শুভ প্রবারণা পূর্ণিমা: তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব

আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫