০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 295

ছবি সংগৃহীত

জাহিদ হাসান,কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারভান সরদার (৩৫) ও বায়োজীদ সরদার (৪৫)। দুজনই একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। সংঘর্ষের পর সারভান সরদারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বায়জীদ সরদার গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকালে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট সময় ০৩:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫