ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন রমজান ২০২৬: বিশ্বের কোথায় কেমন ইফতার আয়োজন খুলনায় একই পরিবারের চারজনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 2

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার দক্ষিণখানের বাসা থেকে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন।

আরও পড়ুন  মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩০

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রিকশায় থাকা মুক্তার ভ্যানিটি ব্যাগ ধরে প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা টান দেন। এতে চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান মুক্তা।

দুপুর ২টার দিকে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

এর আগে আহত ওই গৃহবধূকে আরও তিনটি হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার স্বজনরা।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক জানান, নিহত মুক্তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে, বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে গার্মেন্টসকর্মী লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। মুক্তা এরপর থেকে স্বামীর সঙ্গে দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেলে মুক্তার স্বামী লিমন হোসেন জানান, সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশায় করে পল্লবীর মার্কেটে যাচ্ছিলেন।

রিকশায় থাকা আরেক যাত্রীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন, রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে গেলে একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে টান মারে। এতে তার স্ত্রী রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

লিমন জানিয়েছেন, পথচারী ও রিকশার অপর যাত্রী আহত মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি।

সেখানে চিকিৎসা ‘বিলম্বিত হওয়ায়’ টঙ্গী আহসানউল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা ঢাকা মেডিকেল থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এই বিষয়ে এখনও বিস্তারিত জানতে পারিনি।”

নিউজটি শেয়ার করুন

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১০:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬