০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 188

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল।

জানা গেছে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল তিনটার দিকে জামায়াতের সমর্থকরা অনুষ্ঠানের অধিকাংশ চেয়ারে বসে পড়লে বিএনপির সমর্থকরা চেয়ার না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহত অবস্থায় রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম জানান, সংঘর্ষের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রেজাউল করিম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

আপডেট সময় ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬