ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক করাচিতে মার্কিন কনস্যুলেট রণক্ষেত্র, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রীঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় ভিসা নিয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ইউক্রেনের রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 148

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিদ্যমান বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে তিনি বলেন, হোয়াইট হাউস পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। খবর বিবিসির।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে। এর ফলে কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। জালুঝনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি নমনীয় হয়ে পড়েছে এবং তাদের ছাড় দিতে চাচ্ছে।

আরও পড়ুন  ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, সংকটে নতুন মোড়

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তার আশঙ্কা, রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে ইউরোপ।

জালুঝনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনের বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এতে প্রেসিডেন্ট জেলেনস্কির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ইউক্রেনের রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র বিদ্যমান বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে তিনি বলেন, হোয়াইট হাউস পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। খবর বিবিসির।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে। এর ফলে কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। জালুঝনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি নমনীয় হয়ে পড়েছে এবং তাদের ছাড় দিতে চাচ্ছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে পৃথক দুই বিমান দুর্ঘটনায় সাতজন নিহত