ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক করাচিতে মার্কিন কনস্যুলেট রণক্ষেত্র, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রীঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় ভিসা নিয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 155

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট জব্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিক্স পণ্য এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আরও পড়ুন  বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে ছিলেন পুলিশের সদস্যরা, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ২০ জনের একটি দল।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও জানান, আটককৃত পণ্যসমূহ শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে বিজিবি সূত্রে আরও জানা যায়, এর আগের এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়।

বিজিবি কর্মকর্তারা মনে করেন, সীমান্ত এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় চোরাকারবারীরা বারবার ব্যর্থ হচ্ছে। এর ফলে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির সাফল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ পণ্যের প্রবাহ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট জব্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিক্স পণ্য এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আরও পড়ুন  সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পুশইনকৃত ৭০ বাংলাদেশি আটক