ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 11

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। পাশাপাশি পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।

আরও পড়ুন  রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে তাঁদের কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি। নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাঁদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, তা-ও জানতে চান।

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬