ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আজ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

নোটিশে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারিতে জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে। পরে এ বিষয়ে জনগণের মতামত জানতে জাতীয় গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে দাবি করা হয়, সংবিধানে সমাজতন্ত্রের উল্লেখ থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংবিধানের প্রস্তাবনা এবং ৮ ও ১০ অনুচ্ছেদ থেকে সমাজতন্ত্র বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে নোটিশে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, ১৯৬৬ সালের ছয় দফা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই। ধর্মনিরপেক্ষতা সংবিধানে যুক্ত হওয়ায় নাগরিকদের ধর্মীয় অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে সংবিধানের ৪১ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, এ অনুচ্ছেদে নাগরিকদের ধর্ম পালন, চর্চা ও প্রচারের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই ধর্মনিরপেক্ষতার সঙ্গে এ অধিকারের সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আগামী ৯০ দিনের মধ্যে সংবিধান সংশোধন ও গণভোটের মাধ্যমে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে আইনি নোটিশে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি

আপডেট সময় ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টাকে শায়খ আহমাদুল্লাহ’র খোলা চিঠি: ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান