ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’ আনন্দবাজারের অফিসের সামনে আন্দোলন, ফটকে গেরুয়া রং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির মরদেহ উদ্ধার আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির টানা দরপতন কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে সূচক ও লেনদেন

দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

বিএনপির হাত ধরেই গত ৪৮ বছরে দেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের কল্যাণে বিভিন্ন অর্জন এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বিএনপিকে উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে: বিএনপি নেতা রিজভী

শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা ও অবদান রয়েছে। মানুষের কল্যাণে গত ৪৮ বছরের বিভিন্ন অর্জনের সঙ্গেও দলটির ভূমিকা জড়িয়ে আছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক বিভেদ ভুলে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অসংখ্য নেতাকর্মী গত ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও দাবি করেন শামা ওবায়েদ। তিনি বলেন, নানা নির্যাতন, মামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল ও সমৃদ্ধ দেশ গড়তে হলে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রয়োজন।

তার ভাষ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ইতোমধ্যে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে। দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। মুকসুদপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষ, বিএনপি ও তারেক রহমানের জয়জয়কার বলেও মন্তব্য করেন তিনি।

মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

এ সময় পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরের কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানকে ঘিরে মুকসুদপুর উপজেলা সদরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ

আপডেট সময় ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির হাত ধরেই গত ৪৮ বছরে দেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের কল্যাণে বিভিন্ন অর্জন এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বিএনপিকে উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে যে অনুভূতির কথা জানালেন রিজভী