ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 97

ছবিঃ সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ সেপ্টেম্বর দলের আলোচনা সভায় শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

বুধবার, ২৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আরও পড়ুন  তৃণমূলের ক্ষোভে গজারিয়ায় বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

রিজভী জানান, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

তিনি আরও জানান, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি হলো উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

অন্য কর্মসূচিতে বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন দলের আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর বাইরেও আরও কিছু কর্মসূচি থাকবে। এসব কর্মসূচির খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৪:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ সেপ্টেম্বর দলের আলোচনা সভায় শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

বুধবার, ২৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আরও পড়ুন  চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল