ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান? রেস্টুরেন্টে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা, অভিযুক্তের পরিচয় নিয়ে নতুন তথ্য মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছেন যারা পররাষ্ট্রনীতির নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আইসিসির অর্থায়ন বন্ধের অনুরোধ, বুলবুলের অস্বীকার অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  এনামুল হক বিজয়

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্রীড়া ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করা।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে তিনি অলিম্পিকের তিনটি মূল মূল্যবোধ—এক্সিলেন্স (Excellence), ফ্রেন্ডশিপ (Friendship) এবং রেসপেক্ট (Respect)—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রার উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদসহ সাধারণ মানুষকে শারীরিক ব্যায়াম ও ক্রীড়া কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করা।

রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক দিবস উপলক্ষে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ঢাকার কেন্দ্রীয় শোভাযাত্রা সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট সড়ক ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন সেনাবাহিনী প্রধান।

এ কর্মসূচিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  শোভাযাত্রার মোটিফ আটকে গেল মেট্রো ভবনে