ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

মাইক্রোবাস দুর্ঘটনায় ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। কক্সবাজারে ধর্মীয় ভ্রমণ শেষে খাগড়াছড়ি ফেরার পথে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—খাগড়াছড়ি সদরের ইয়ংড বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উসারা মহাথের (৫২), মাটিরাঙ্গার চৌধুরীঘাট এলাকার ওয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধেইম্মা (৪৫) এবং মাইক্রোবাস চালক লাব্রে মারমা। নিহত দুই ভিক্ষুর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  কুমিল্লায় ট্রাক উল্টে প্রাণ গেল ৭ শ্রমিকের

দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ভাইবোনছড়ার ৮ নম্বর প্রকল্প বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমিত্তা ভিক্ষু ও গর্জনটিলা বিহারের উপাধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া ভিক্ষু রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গত ২৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে একটি মাইক্রোবাস যোগে পাঁচজন বৌদ্ধ ভিক্ষু ও দুইজন গৃহী কক্সবাজারে ভ্রমণে যান। সফর শেষে আজ সকালে তাঁরা খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোবাস দুর্ঘটনায় ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩

আপডেট সময় ০৪:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। কক্সবাজারে ধর্মীয় ভ্রমণ শেষে খাগড়াছড়ি ফেরার পথে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—খাগড়াছড়ি সদরের ইয়ংড বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উসারা মহাথের (৫২), মাটিরাঙ্গার চৌধুরীঘাট এলাকার ওয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধেইম্মা (৪৫) এবং মাইক্রোবাস চালক লাব্রে মারমা। নিহত দুই ভিক্ষুর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  গাবতলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল মাদ্রাসা শিক্ষার্থী,পলাতক চালক