ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল নির্দেশ দিয়েছেন নাটোরের লালপুরে মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলন ও সাইবার অপরাধ দমনে এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন  বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিমন্ত্রী বলেন, নাটোরের লালপুরে মাদক, ধর্ষণ, সাইবার অপরাধ এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। বিশেষ করে হটলাইন নম্বর চালু করে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করতে হবে। অভিযোগ এলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে থানা এবং উপজেলা প্রশাসনকে সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, লালপুরে ইমো হ্যাকিংসহ নানা ধরণের সাইবার অপরাধ রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এসব সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। সাধারণ মানুষ যাতে তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে লক্ষ্যে ২৪ মার্চের মধ্যেই হটলাইন সেবা চালু করার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় ১২:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল নির্দেশ দিয়েছেন নাটোরের লালপুরে মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলন ও সাইবার অপরাধ দমনে এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন  প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী