ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 258

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া শোকবার্তায় জামায়াতে ইসলামীর আমির বলেন, ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। আল্লাহ যেন তাদের শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন, সেই দোয়া করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে। আরও সামরিক উত্তেজনা কেবল একটি দেশকে নয়, বরং পুরো অঞ্চলকে ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন  মঙ্গলবার (২৭ মে) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা মুসলিম বিশ্বের সাধারণ মানুষের অনুভূতিতে গভীর আঘাত হানবে এবং বিশ্বশান্তিকে আরও বিপদের মুখে ফেলবে।

ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান

আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬