ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

মা–বোনের সম্মানে আঘাত এলে কোনো আপস নয়: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 664

ছবি সংগৃহীত

ঢাকা-১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়ের মর্যাদা ও নারীর সম্মানে আঘাত এলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মানুষের সম্মানহানি করে রাজনীতি করার সংস্কৃতি বাংলাদেশ আর মেনে নেবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মিরপুর–কাফরুল এলাকার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, দেশের গণআন্দোলনে মায়েদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, সেদিন রোকেয়া হল ও শামসুন্নাহার হল থেকে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেটিই দেশব্যাপী আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আগস্টের ৪ তারিখ উত্তরায় এক মা তার দশ মাসের শিশুকে বুকে নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মা বলেছিলেন, রাজপথে নামা কোটি কোটি তরুণ-তরুণী ও শিশুই তার সন্তান। সেই দৃশ্য আন্দোলনকে নতুন শক্তি দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, সব ধরনের অন্যায় সহ্য করা হলেও মায়ের ইজ্জতে আঘাত করা হলে কোনো আপস করা হবে না। তিনি অভিযোগ করেন, অপকর্মের প্রতিবাদ করায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি চিহ্নিত করা হয়েছে এবং জাতির সামনে সত্য তুলে ধরা হবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যেমনভাবে অতীতে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, তেমনি ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। ন্যায়ের পথে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১২ তারিখকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ওই দিনের গণভোট হবে পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি দাবি করেন, দেশের মানুষ আর পুরোনো দুর্নীতিগ্রস্ত ও দমনমূলক ব্যবস্থার পক্ষে দাঁড়াবে না।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চালিয়ে যাচ্ছে, তাদের হাতে দেশ আর তুলে দেওয়া হবে না। সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে এবং মিথ্যা প্রচার দিয়ে তা দমন করা সম্ভব নয়।

শেরপুরে এক সহকর্মী হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভ মানুষকে কতটা বেপরোয়া করে তুলতে পারে, তার প্রমাণ এসব ঘটনা। তিনি যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানান এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটের দিন ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মা–বোনের সম্মানে আঘাত এলে কোনো আপস নয়: জামায়াত আমির

আপডেট সময় ১২:০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়ের মর্যাদা ও নারীর সম্মানে আঘাত এলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মানুষের সম্মানহানি করে রাজনীতি করার সংস্কৃতি বাংলাদেশ আর মেনে নেবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মিরপুর–কাফরুল এলাকার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শ্রমিক-মালিকের সুসম্পর্ক ছাড়া টেকসই বাংলাদেশ সম্ভব নয় : জামায়াত আমির