ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 541

ছবি: সংগৃহীত

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

আরও পড়ুন  মস্কো-কিয়েভ যুদ্ধবিরতি: ট্রাম্প-পুতিন শীঘ্রই আলোচনায় বসছেন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫