ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 439

ছবি সংগৃহীত

আবারও শেষ মুহূর্তে জাদু দেখালেন লিওনেল মেসি। তার জোড়া অ্যাসিস্টে নাটকীয় এক জয় ছিনিয়ে নিল ইন্টার মায়ামি। লীগ কাপের উদ্বোধনী ম্যাচে বুধবার রাতে মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারায় মায়ামি।

দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল অভিষেকেই খেলেন পুরো ৯০ মিনিট। তবে ম্যাচের আলো কেড়ে নিয়েছেন মেসি ও তরুণ ফরোয়ার্ড তেলাস্কো সেগোভিয়া।

আরও পড়ুন  জলবায়ু পরিবর্তনে যারা ঝুঁকির মধ্যে আছেন তাদের জয়

৫৮তম মিনিটে প্রথম গোলের সূচনা করেন মেসি। সার্জিও বুসকেটসের নিখুঁত থ্রু বল থেকে বল পেয়ে তা বাড়িয়ে দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।

৮০তম মিনিটে মায়ামির রক্ষণভাগের এক ভুলে সমতায় ফেরে আটলাস। তখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

কিন্তু ম্যাচের ৯৬তম মিনিটে মেসি আবারও নায়কের ভূমিকায়। অসাধারণ এক পাসে মার্সেলো ওয়েইগান্দকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা হয়।

এই মাসেই মেসির এটি পঞ্চম অ্যাসিস্ট। এর আগে তিনি ৮ গোল করে মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

মায়ামির জয়ে বড় অবদান রেখে আবারও নিজের মহাতারকার মর্যাদা প্রমাণ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয়

আপডেট সময় ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আবারও শেষ মুহূর্তে জাদু দেখালেন লিওনেল মেসি। তার জোড়া অ্যাসিস্টে নাটকীয় এক জয় ছিনিয়ে নিল ইন্টার মায়ামি। লীগ কাপের উদ্বোধনী ম্যাচে বুধবার রাতে মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারায় মায়ামি।

দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল অভিষেকেই খেলেন পুরো ৯০ মিনিট। তবে ম্যাচের আলো কেড়ে নিয়েছেন মেসি ও তরুণ ফরোয়ার্ড তেলাস্কো সেগোভিয়া।

আরও পড়ুন  মেসি-সুয়ারেজের দুর্দান্ত গোলে জয়ের ছন্দে ফিরলো ইন্টার মায়ামি