ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

কলকাতায় আজ আইপিএলের রঙিন উদ্বোধন, মঞ্চ মাতাবেন শাহরুখ-সালমানসহ বলিউডের তারকারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 475

ছবি সংগৃহীত

আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর অষ্টাদশ আসর। জমকালো আয়োজনে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে পর্দা উঠবে এবারের আইপিএলের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এই রঙিন আয়োজনে চোখ ধাঁধানো পারফরম্যান্সে মাতাবেন বলিউডের তাবড় তাবড় তারকারা। মঞ্চে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খান ও ভাইজান সালমান খানকে। শাহরুখ নিজ দল কলকাতা নাইট রাইডার্সের প্রতি ভালোবাসা প্রকাশে থাকবেন হাজির, আর সালমান অংশ নেবেন নিজের নতুন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায়।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান উত্তেজনা কমায় শনিবার ফের শুরু হচ্ছে আইপিএল

তবে শুধু এই দুই সুপারস্টার নয়, আরও থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, দিশা পাটানি, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, সঞ্জয় দত্ত, ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির মতো তারকারা।

সুরের ঝরনায় মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। নাচের ছন্দে ঝড় তুলবেন দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে হাজির থাকবেন মার্কিন পপ ব্যান্ড ‘ওয়ান রিপাবলিক’।

ক্রিকেট আর বিনোদনের অনবদ্য এই মেলবন্ধনে অংশ নিচ্ছেন একাধিক কিংবদন্তি ক্রিকেটারও। জমজমাট এই উদ্বোধনের পর রাত ৮টায় মাঠে গড়াবে এবারের প্রথম ম্যাচ।

৬৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি ভিন্ন ভেন্যুতে। রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্দা নামবে এবারের আইপিএলের মেগা ফাইনালে।

বলিউড ও ক্রিকেট প্রেমীদের জন্য আজকের রাতটি হতে যাচ্ছে এক রঙিন উৎসবের নাম, যার অপেক্ষায় গোটা উপমহাদেশ।

নিউজটি শেয়ার করুন

কলকাতায় আজ আইপিএলের রঙিন উদ্বোধন, মঞ্চ মাতাবেন শাহরুখ-সালমানসহ বলিউডের তারকারা

আপডেট সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর অষ্টাদশ আসর। জমকালো আয়োজনে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে পর্দা উঠবে এবারের আইপিএলের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এই রঙিন আয়োজনে চোখ ধাঁধানো পারফরম্যান্সে মাতাবেন বলিউডের তাবড় তাবড় তারকারা। মঞ্চে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খান ও ভাইজান সালমান খানকে। শাহরুখ নিজ দল কলকাতা নাইট রাইডার্সের প্রতি ভালোবাসা প্রকাশে থাকবেন হাজির, আর সালমান অংশ নেবেন নিজের নতুন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায়।

আরও পড়ুন  আইপিএলের শিরোপা হাতে কোহলির কান্না: বেঙ্গালুরুর ১৮ বছরের অপেক্ষার অবসান