ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মেসির জাদুতে মায়ামির দারুণ জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 399

ছবি: সংগৃহীত

বয়স বাড়লেও পায়ের জাদু যে একটুও কমেনি, সেটাই প্রমাণ করলেন লিওনেল মেসি! আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে যেন তরুণ মেসিকে ফিরিয়ে আনলেন ৩৮ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর। তাঁর নৈপুণ্যে পিছিয়ে থেকেও ২-১ গোলের দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আটলান্টা। ম্যাচের মাত্র ১১ মিনিটেই আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ২০তম মিনিটেই দৃশ্যপট বদলে দেন মেসি। ডিফেন্ডারকে কাটিয়ে চিপ করে গোলকিপারকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এ গোল দেখে অনেকেই বলবেন, ‘বুড়ো মেসির মাঝে তরুণ মেসির ছায়া!’

আরও পড়ুন  ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

তবে মায়ামির জয়ের নায়ক শুধু মেসি নন। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই বাজিমাত করলেন ফাফা পিকল্ট। ৮৩ মিনিটে বদলি নামা হাইতিয়ান উইঙ্গার ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে মায়ামিকে এনে দেন দারুণ জয়।

এই জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্লে-অফে আটলান্টার কাছে হারের প্রতিশোধও নিয়ে নিল মায়ামি। টানা তিন জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরবর্তী লক্ষ্য আরও এগিয়ে যাওয়া।

আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি। দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে দেখে নিঃসন্দেহে খুশি হবেন আর্জেন্টিনার সমর্থকেরা।

মায়ামির পরবর্তী ম্যাচ ৩০ মার্চ, প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। তার আগ পর্যন্ত এই জয়ই মায়ামিকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

নিউজটি শেয়ার করুন

মেসির জাদুতে মায়ামির দারুণ জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে মায়ামি

আপডেট সময় ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বয়স বাড়লেও পায়ের জাদু যে একটুও কমেনি, সেটাই প্রমাণ করলেন লিওনেল মেসি! আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে যেন তরুণ মেসিকে ফিরিয়ে আনলেন ৩৮ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর। তাঁর নৈপুণ্যে পিছিয়ে থেকেও ২-১ গোলের দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আটলান্টা। ম্যাচের মাত্র ১১ মিনিটেই আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ২০তম মিনিটেই দৃশ্যপট বদলে দেন মেসি। ডিফেন্ডারকে কাটিয়ে চিপ করে গোলকিপারকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এ গোল দেখে অনেকেই বলবেন, ‘বুড়ো মেসির মাঝে তরুণ মেসির ছায়া!’

আরও পড়ুন  সেমিফাইনালে মেসিদের উড়িয়ে কনকাকাফের ফাইনালে ভ্যানকুভার এফসি