ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী
চ্যাম্পিয়নস ট্রফি

ইব্রাহিম জাদরানের বিধ্বংসী ইনিংসে নতুন রেকর্ড, আফগানিস্তানের বিশাল সংগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে ইব্রাহিম জাদরান ভেঙে দিলেন বেন ডাকেটের বিশ্বরেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে আফগানিস্তানকে এনে দিলেন ৩২৫ রানের বিশাল সংগ্রহ। ১৭৭ রানের অসাধারণ ইনিংসে দলের হয়ে একাই লড়লেন আফগান ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের গতি ও বাউন্সারে তারা চাপে পড়ে। ৩৭ রানে তিনটি উইকেট হারানোর পরও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রেকর্ড গড়লেন ইব্রাহিম। হাশমতউল্লাহ শাহীদি (৪০) সঙ্গে চতুর্থ উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের রমরমা ফেরান তিনি।

আরও পড়ুন  আফগানিস্তানে বাস উল্টে নিহত ২৫

শাহীদি আউট হওয়ার পর ইব্রাহিমের আক্রমণ আরও তীব্র হয়। আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৭২ রানের একটি পার্টনারশিপও তৈরি করেন। ৩১ বলে ৪১ রান করা ওমরজাই আউট হওয়ার পরই ইব্রাহিম একাই বিপক্ষের বোলারদের বিরুদ্ধে তাণ্ডব চালাতে থাকেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় তার বিধ্বংসী ইনিংস পুরো ম্যাচের রং বদলে দেয়।

ইব্রাহিমের এই ইনিংসে আফগানিস্তান ছাপিয়ে যায় ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রহের দিকে। তার ১৭৭ রানের ইনিংসটি এখন চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ রানের রেকর্ড, যা আগে ছিল বেন ডাকেটের (১৬৫ রান)।

শেষে মোহাম্মদ নবীও ২৪ বলে ৪০ রান করে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেন। শেষ ১০ ওভারে আফগান ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করে ১১৩ রান সংগ্রহ করেন।

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হলে, আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়ায় ‘বাঁচা-মরার’। আফগানিস্তানের এই বিশাল সংগ্রহ ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফি

ইব্রাহিম জাদরানের বিধ্বংসী ইনিংসে নতুন রেকর্ড, আফগানিস্তানের বিশাল সংগ্রহ

আপডেট সময় ০৮:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে ইব্রাহিম জাদরান ভেঙে দিলেন বেন ডাকেটের বিশ্বরেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে আফগানিস্তানকে এনে দিলেন ৩২৫ রানের বিশাল সংগ্রহ। ১৭৭ রানের অসাধারণ ইনিংসে দলের হয়ে একাই লড়লেন আফগান ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের গতি ও বাউন্সারে তারা চাপে পড়ে। ৩৭ রানে তিনটি উইকেট হারানোর পরও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রেকর্ড গড়লেন ইব্রাহিম। হাশমতউল্লাহ শাহীদি (৪০) সঙ্গে চতুর্থ উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের রমরমা ফেরান তিনি।

আরও পড়ুন  আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০, দাবি তালেবানের