ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সমর্থকদের ধৈর্য ধরার বার্তা ব্রাজিল কোচের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 75

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পেলেও ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদী রয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেছেন, একটি ম্যাচের ফল দিয়ে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ বিচার করা ঠিক হবে না।

শনিবার, ১৪ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। ম্যাচজুড়ে মরক্কোর সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগ প্রত্যাশিত ধার দেখাতে পারেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্বীকার করেন, তার দল নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি। তবে তিনি হতাশ না হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  সেনাবাহিনী প্রধানের আহ্বান: ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

ব্রাজিল কোচ বলেন, ‘আমরা ভালো খেলিনি। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই একটি দল নিখুঁত ফুটবল খেলবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। প্রথম ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা বা হারার সিদ্ধান্ত হয় না।’

ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। এতে ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাজয়ের শঙ্কায় পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে দলটি। শেষ দিকে গোলরক্ষক অ্যালিসন বেকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ ব্রাজিলকে পরাজয় থেকে রক্ষা করে।

চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারেননি নেইমার। ফলে আক্রমণভাগের নেতৃত্বের বড় দায়িত্ব ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে ম্যাচে ফেরানোর পাশাপাশি পুরো ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করেন তিনি।

ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আনচেলত্তি বলেন, ‘সে ভালো খেলেছে। পুরো ম্যাচে প্রতিপক্ষের জন্য হুমকি ছিল। আমার বিশ্বাস, এই বিশ্বকাপে সে আরও দুর্দান্ত পারফরম্যান্স করবে।’

প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও আগের তুলনায় বেশি। ফলে পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শিরোপার লড়াইয়ে ফিরে আসা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

গ্রুপ পর্বে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার, ২০ জুন। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।

এরপর বুধবার, ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সমর্থকদের ধৈর্য ধরার বার্তা ব্রাজিল কোচের

আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পেলেও ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদী রয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেছেন, একটি ম্যাচের ফল দিয়ে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ বিচার করা ঠিক হবে না।

শনিবার, ১৪ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। ম্যাচজুড়ে মরক্কোর সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগ প্রত্যাশিত ধার দেখাতে পারেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্বীকার করেন, তার দল নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি। তবে তিনি হতাশ না হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়